মহসীন কবির: বিএনপি নেতা বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও সরকার মেয়র হিসেবে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শনিবার বিকেলে এই আবেদন করেন তিনি। এতে গত ২৭ মার্চের রায় ও নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট যুক্ত করা হয়।
Add A Comment