মুক্তদেশ ডেস্ক: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে থাকায় গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি।
বিএনপির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ার অসন্তোষ থেকে পদত্যাগ করে থাকতে পারেন ওসমান ফারুক।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময় বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
