মুক্তদেশ ডেস্ক: ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ আইনে স্বাক্ষর করেন তিনি। এরফলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়বে।
এই আইনটি রাশিয়া ও ইরানের ওপর বিধিবদ্ধ নিষেধাজ্ঞা, শুল্ক ও বিধিনিষেধ আরোপ ও সম্প্রসারণ করবে।
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। ওয়াশিংটনের এই নতুন ও কঠোর নিষেধাজ্ঞাকে তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।
সিনেটর গ্রাহাম ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ এবং গাজায় ইসরাইলের গণহত্যার একজন জোরালো সমর্থক ও প্রচারক ছিলেন।
সূত্র: মিডল ইস্ট আই
Add A Comment
