Month: June 2026
মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে অশান্ত হয়ে উঠেছে ইরান। ফুঁসে উঠেছে জনগণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ধির বিরোধিতা করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি বড় বড় শহর। চুক্তির নেতৃত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির পদত্যাগের স্লোগানে অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজপথ। মাশহাদ শহরে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনেও জড়ো হন বিক্ষোভকারীরা। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরাঘচির আলোচনার কৌশলের বিরুদ্ধে গত শনিবার রাস্তায় নামেন ইরানিরা। বিক্ষোভকারীদের দাবি, এ সমঝোতা স্বাক্ষর হলে হরমুজ প্রণালির ওপর তাদের আগের প্রভাব হারাবে তেহরান। বিক্ষোভের অনেক ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কালো চাদর পরা নারীরা ভবনটির সামনে লাল ও কালো পতাকা নাড়তে নাড়তে ‘অসম্মানজনক অনুপ্রবেশকারী আরাঘচির মৃত্যু হোক’— বলে স্লোগান দিচ্ছেন। সঙ্গে ‘আরাঘচি, লজ্জাকর, হার মানা বন্ধ কর,’ স্লোগানে ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ-বাতাস। আরেকটি ভিডিওতে দেখা যায়, তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে ‘পদত্যাগ করুন আরাঘচি’, ‘পদত্যাগ করুন ঘালিবাফ’— বলে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। তবে এ ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ সংস্থা এএফপি। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরাঘচির সাক্ষাৎকার প্রকাশের পরদিনই মাঠে নামেন বিক্ষোভকারীরা। সেখানে তিনি সম্ভাব্য শান্তিচুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত। একই সঙ্গে তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রশাসন ও ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসতে পারে। তবে চুক্তিবিরোধী বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রে ইরান সমঝোতা তাদের দেশের জন্য দীর্ঘমেয়াদি নয়। তেহরানের হরমুজ প্রণালির ওপর থাকা শক্তি এতে বিঘ্ন হতে পারে বলেও উদ্বেগ সমালোচনাকারীদের। তাদের দাবি, চুক্তি আলোচনায় ইরান অনেক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রকে। প্রস্তাবিত চুক্তির মূল লক্ষ্য হলো, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া। এর পরের ধাপে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলাদাভাবে ৬০ দিনের একটি আলোচনা শুরু হবে। খসড়া চুক্তি শর্তানুযায়ী, এই জলপথটি খুলে দেওয়ার বিনিময়ে আটকে রাখা কোটি কোটি ডলারের ইরানি সম্পত্তি ফেরত দেওয়া হবে। পাশাপাশি শিথিল করা হবে ইরানের তেল রপ্তানির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞাও।
মুক্তদেশ ডেস্ক: ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রবিবার বিকেলে ইরানের সঙ্গে চুক্তি…
মুক্তদেশ ডেস্ক: মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে বড় ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে একটি শান্তিচুক্তিতে…
মুক্তদেশ ডেস্ক: শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তিতে যেসব বিষয় থাকছে, তার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইরানের কর্মকর্তাদের…
মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্তে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট নিহত হয়েছেন। বিবিসি। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ…
মুক্তদেশ ডেস্ক: ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ না দিয়েই ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিমানবন্দরে ইমিগ্রেশন…
স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তে নাটকীয় গোল পেয়ে যায় আইভরি কোস্ট। আমাদ দিয়ালোর করা সেই গোলই ইকুয়েডরের বিপক্ষে জয় এনে দেয় আফ্রিকার দেশটিকে।প্রথমার্ধে ইকুয়েডর কিছুটা বেশি বিপজ্জনক…
স্পোর্টস ডেস্ক: ৭-১ গোলে নবাগত কুরাসাওকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু করেছে জার্মানি।ম্যাচের হাভার্টেজ জোড়া গোলের পাশাপাশি আরও পাঁচ জার্মান নাম তোলেন স্কোর বোর্ডে। রোববার (১৪ জুন)…
মুক্তদেশ ডেস্ক: ভারতের দিল্লির একটি আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) ক্লিনিকে চিকিৎসকদের গাফিলতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ, এক নারীর গর্ভে অন্য দম্পতির ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছে।…
মুক্তদেশ ডেস্ক: গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৬-এ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। এ তালিকায় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে…