মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্তে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট নিহত হয়েছেন। বিবিসি।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি স্থানীয় সময় রবিবার (১৪ জুন)সকাল ১১টা ২০ মিনিটের দিকে উড্ডয়ন করে।
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর স্বামীর গলায় ফাঁসস্ত্রীর সঙ্গে ঝগড়ার পর স্বামীর গলায় ফাঁস
বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, বিমানটি আকাশে পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১২ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।
বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন সংবাদ সম্মেলনে বলেন, আমরা ঘটনাটিকে গণহতাহতের (ম্যাস ক্যাজুয়ালটি) ঘটনা হিসেবে বিবেচনা করছি।
তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না, বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল।
