মুক্তদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বহু বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বাংলাদেশের মানুষের দোয়ায়, আমি ও আমার পরিবার দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে পেরেছি। এ জন্য আমি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও কূটনৈতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি এই দেশের একজন নাগরিক হিসেবে দোয়া করি, আল্লাহ যেস সবাইকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদের সেই রহমত দেন, আমরা যেন দেশের মানুষের চাওয়া প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলেতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আপনাদের এই নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সাবাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
