মুক্তদেশ ডেস্ক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে এ সমাবেশ করেন তারা।
এর ফলে পল্টন মোড় থেকে কদম ফোয়ারামুখী সড়ক বন্ধ হয়ে যায়। এরপর যানবাহনগুলোকে ডাইভারশন করে বিজয় নগর কাকরাইল সড়কের দিকে দেয়া হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারিরা।
আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সব পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়ন করা হোক।
