মুক্তদেশ ডেস্ক: ১৮ মাস পর আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ এই বিরতিতে তিনি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে।
মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালেই তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা।
ড. ইউনূস সঙ্গে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
Add A Comment
