মুক্তদেশ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী রোডের ‘রূপায়ন স্বপ্ন নিলয়’ আমিরের বাসভবনে গিলে তিনি সাক্ষাৎ করবেন।
এর আগে রোববার সন্ধ্যায় তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
