বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি মারা যান।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কিংবদন্তি এই নায়ক দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এছাড়া হার্টের সমস্যাও ছিল তার। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
১৯৬৪ সালে উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হয় ইলিয়াস জাভেদের। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে সময়ের অন্যতম সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।
Add A Comment
