খুলনা: খুলনায় বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ জুলাই) নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন: নগরীর বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং তোতা (৬০)। এ ছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে আক্রান্ত ৫ থেকে ৬ জন একসঙ্গে এক বাড়িতে অবস্থান করেন। শনিবার বিকেল পর্যন্ত মদপানে তাদের মধ্যে চারজন মারা যান। বিকেলে দুজনের মরদেহ সৎকারের সময় স্থানীয়রা মৃত্যুর কারণ জানতে চাইলে বিষয়টি সবার সামনে আসে।
Add A Comment
