মুক্তদেশ ডেস্ক: রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।
শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক রোড, ব্লক-ধ এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ধারণা করছে, অজ্ঞাত দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে।
Add A Comment
