বিনোদন ডেস্ক: আলিয়া ভাট আবার মা হতে চলেছেন। বলিউডের অন্দরে কান পাতলে এমনটাই কানাঘুষা শোনা যাচ্ছে। সম্প্রতি রণবীর কাপুরপত্নীকে ডাক্তারের ক্লিনিকের বাইরে দেখার পর এই গুঞ্জন আরও গাঢ় হয়।
যদিও এ বিষয়ে আলিয়া কিংবা রণবীর এখনও মুখ খোলেননি। কিছু দিন আগেই অবশ্য এক পডকাস্টে রাহার (মেয়ে) প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন।
Add A Comment
