যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এমআই সিক্সের ১১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সংস্থাটির প্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ১৯৯৯ সালে যোগ দেওয়া ব্লেইজ মেট্রেওয়েলি সংস্থাটির অষ্টাদশ প্রধান হতে যাচ্ছেন। চলতি বছরের শেষ দিকে রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বর্তমানে মেট্রেওয়েলি এমআই সিক্সের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের দায়িত্বে আছেন। সংস্থার প্রধানের দায়িত্ব পেয়ে তিনি যেমন গর্বিত, তেমনই সম্মানিত বোধ করছেন। এ নিয়োগকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিবিসি।
Add A Comment
