ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দকে ডিএমপি গোয়েন্দ বিভাগে এবং তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খানকে রামপুরা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া একই আদেশে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক এসএম শাহাদত হোসেনকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
Add A Comment
