ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।
তারা হলেন— মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। মজনু গাজীর বয়স ৫২ বছর, তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। ৪০ বছর বয়সী কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায়। মেহেদী হাসানের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেনি।
জানা যায়, তাদের গ্রেপ্তার করা হলেও ৫ দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়।
Add A Comment