জীবনযাপন ডেস্ক: আমরা জানি মানুষ ভেদে রক্তের গ্রুপের পার্থক্য হয়। সাধারণত A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- গ্রুপের রক্ত থাকে। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে O+ গ্রুপের মানুষের সংখ্যা বেশী। নিচে এশিয়া মহাদেশীদের রক্তের গ্রুপের শতকরা হার দেয়া হল
কারা রক্ত দিতে পারবে
প্রাপ্ত বয়স্ক যেকোন সুস্থ মানুষ অন্যকে রক্ত দিতে পারে। তবে বয়স ও শরীরের ওজনকে বিবেচনা করতে হবে।
উপযুক্ত বয়স- মহিলা ও পুরুষ যাদের বয়স ১৮ – ৪৫ বছর।
উপযুক্ত ওজন- পুরুষদের ক্ষেত্রে অবশ্যই ৪৭ কেজি বা তার উর্ধে হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ৪৫ কেজি বা তার উর্ধে হতে হবে।
যারা রক্ত দিবেন না–
- যাদের ৩ বছরের মধ্যে জন্ডিস হয়েছে
- যাদের রক্ত বাহিত জটিল রোগ রয়েছে
- ৪ মাসের মধ্যে যারা রক্ত দিয়েছেন
- যারা ৬ মাসের মধ্যে বড় কোন অস্ত্রপচার করিয়েছেন
- মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী অথবা যাদের মাসিক বা ঋতুস্রাব চলছে
এসব বিষয় ছাড়াও রক্ত দেয়ার সময় রক্তদাতার অন্যান্য শারীরিক বিষয় যাচাই করা হয়।
রক্তদানের সাধারন তথ্য
- এক ব্যাগ রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না।
- রক্ত দানের ৫- ২১ দিনের মধ্যে ঘাটতি পূরণ হয়ে যায়।
- রক্ত দিলে হাড়ের বোনম্যারোতে নতুন রক্ত কণিকা তৈরিতে উদ্দীপনা আসে।
- ব্যবহৃত সূচ সিরিঞ্জ জীবাণু মুক্ত কি না জেনে নিন।
- খালি পেটে রক্ত দিবেন না।
- রক্তদানের পুর্বে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন।
- পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে রক্ত দিন।
নিচের সারণী থেকে আমরা দেখে নিতে পারি কোণ গ্রুপের রক্ত কাকে দিতে পারবে বা কার কাছ থেকে রক্ত নিতে পারে-
