ডেস্ক রিপোর্ট: ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) দুপুরে অবস্থান শুরু করেন তারা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
থানা ঘেরাও কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সকল বিভাগ বর্ষের শিক্ষার্থীরা ছাড়াও ওই ইনস্টিটিউটের শিক্ষকরাও উপস্থিত আছেন। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।
Add A Comment