ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেছেন, জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে।
শুক্রবার (১৬ মে) সকালে কাকরাইল মসজিদের সামনে সমাবেশ শুরু আগে তিনি এই কথা জানান।
রইস উদ্দিন বলেন, ‘ঢাকা শহরের প্রাণকেন্দ্র এই তিনদিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীরা জড়ো হওয়ায় জনদুর্ভোগের কারণ হয়েছে, সেটা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়, সেটাতো প্রথমদিনই সরকার আন্তরিক হলে নিরসন করতে পারতো। কিন্তু সেটা এখনও নিরসন হয়নি।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই একাট্টা। আমাদের দাবি পূর্ণাঙ্গরুপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনিত হয়েছি, আর পেছনে যাওয়ার সুযোগ নেই।’