মুক্তদেশ ডেস্ক: ফেসবুকের সার্ভারে সমস্যা বা কারিগরি ত্রুটির কারণে ডেস্কটপ ভার্সন ব্যবহারে বিঘ্ন ঘটছে। রোববার দুপুর থেকে এ সমস্যা হচ্ছে।
প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গেলে অনেক ব্যবহারকারী ‘অ্যাকাউন্ট টেম্পোরারি এনেবেল’ বা পেজ লোড না হওয়ার মতো সমস্যায় পড়ছেন। এটি সাধারণত মেটার ব্যাকএন্ড আপডেট বা সার্ভার সমস্যার কারণে হয়ে থাকে বলে জানা গেছে।
অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
