মৌলভীবাজার: মৌলভীবাজারে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়ায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশনমাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।’
Add A Comment
