পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তাঁতীপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন, আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।
দেবীগঞ্জ থানার ওসি প্রবীর কুমার সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই তপন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রুবেলের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির শয়নকক্ষের ধানের ঢিবি থেকে ৯ বোতল এবং গোয়ালঘর থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন আর রহিম তাকে সহযোগিতা করছিলেন।
ওসি প্রবীর বলেছেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
Previous Articleদুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না: ডেপুটি স্পিকার
Related Posts
Add A Comment
