মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করতে পারে। বুধবার (১ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় তিনি একথা বলেন।
তিনি বলেন, যখন তারা নিশ্চিত হবে যে ইরানের শাসকগোষ্ঠী ‘বছরের পর বছর’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তখন যুদ্ধ শেষ হবে।
এদিকে ইরানের রাষ্ট্রপতি বলেছেন, পুনরায় আক্রান্ত না হলে দেশটি যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।ক্রমবর্ধমান সংখ্যক মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সাহায্যের আহ্বান প্রত্যাখ্যান করায় ট্রাম্প ইউরোপের তীব্র সমালোচনা করেছেন।
ট্রাম্পের কর্মকর্তারা মনে করেন, হরমুজ প্রণালী বন্ধ থাকা অবস্থাতেই ইরান যুদ্ধ শেষ হতে পারে। ইরান যুদ্ধে সামরিক শক্তির শীর্ষ সমর্থক হিসেবে কাজ করছেন হেগসেথ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর ইরানও পালটা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন। তবে এক মাস পেরিয়ে গেলেও; এখনো যুদ্ধ শেষ হয়নি। উলটো পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।
যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যা এখনো বন্ধই আছে। দেশটি শুধু তাদের মিত্র ও বন্ধু দেশকে সেখান দিয়ে জাহাজ পার করতে দিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের অন্যতম লক্ষ্য ঠিক করেছে হরমুজ খোলাকে। যা যুদ্ধের আগে খোলাই ছিল।
সূত্র: সিএনএন
