মুক্তদেশ ডেস্ক: পর্যায়ক্রমে দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রথমে উপজেলার সরকারি স্কুলগুলোতে এই কর্মসূচি চালু করা হবে, এরপর ধাপে ধাপে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে সিঙ্গেল কারিকুলামের দিকে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ সব মাধ্যমে ১২ বছর শিক্ষার পর শিক্ষার্থীরা যেন সমান দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে।
