মুক্তদেশ ডেস্ক:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক কার্যক্রমে একটি কার্যকর ওয়াচডগ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা।’
তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং সরকারের কার্যক্রমে জনগণের স্বার্থ রক্ষাই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য হবে।
Add A Comment
