মুক্তদেশ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসদ ভবন এলাকায় ছুটে আসছেন মানুষ।

বুধবার বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খালেদা জিয়াকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।














