খেলা ডেস্ক: বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো স্পেন।সৌদি আরবকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারাল তারা। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইউরোপের চ্যাম্পিয়নরা।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১০ মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন।উদ্বোধনী ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিপক্ষে ভালো খেলেনি স্পেন।দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অনেকটা চেনা গেছে স্পেনকে। শুরুতেই স্পেনের খেলোয়াররা জ্বলে উঠেন। ২৪ মিনিটের মধ্যেই ৩ গোল করে প্রথমার্ধ শেষ করেছে তারা। লামিনে ইয়ামালের একটি এবং ওইয়ারসাবালের জোড়ায় ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে তারা।

কেপ ভার্দের বিপক্ষে ইয়ামালকে শুরুর একাদশে বড্ড মিস করেছে স্পেন। তার উপস্থিতি কতটা প্রভাব ফেলে সেটা এবার বোঝা গেছে সৌদি আরবের বিপক্ষে। মাঠে নেমেই ১০ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছেন তিনি। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান ওইয়ারসাবাল। বক্সের ভেতরে ডান দিকে দারুণভাবে ঢুকে পড়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন ইয়ামাল।
এরপর ব্যবধান বাড়াতেও বেশি সময় লাগেনি। ২১ মিনিটে কর্নার থেকে আসা সুযোগে নিখুঁত শটে জালে বল জড়িয়ে দেন ওইয়ারসাবাল। তিন মিনিট পর আবারও জালে বল পাঠান তিনি। দানি ওলমোর অ্যাসিস্টে স্কোর করেন ৩-০।

সৌদি আরব শুরুর একাদশ: মোহাম্মদ আল-ওয়াইস, সৌদ আবদুলহামিদ, হাসান আল-তাম্বাক্তি, আলী লাজামি, আবদুলেলাহ আল-আমরি, মোতেব আল-হারবি, নাসের আল-দাওসারী, আবদুল্লাহ আল-খাইবারী, মুসাব আল-জুওয়ার, ফেরাস আল-বুরাইকান, সালেম আল-দাওসারী।
স্পেন শুরুর একাদশ: উনাই সাইমন, পেড্রো পোরো, পাউ কিউবারসি, আইমেরিক ল্যাপোর্টে, মার্ক কুকুরেলা, পেদ্রি, রডরি, অ্যালেক্স বেনা, লামিন ইয়ামাল, দানি ওলমো ও মাইকেল ওয়ারজাবাল।
