মুক্তদেশ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল-২০-কে এ আদেশ দিয়েছেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি সরবরাহ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, হারুন অর রশিদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ হাজার ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাতআয় বর্হিভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইনে অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
