মুক্তদেশ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আতাউর রহমান মুকুলসহ ১৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদের মধ্যে রয়েছেন সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মোঃ গোলাম নবী মুরাদ ও গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ৪৯-৫০-৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিনা মমতাজ, ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শফিউদ্দিন আহমেদ, ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জি. মনিরুজ্জামান, ৫২-৫৩-৫৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কেয়া শারমিন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির প্রাক্তন সহ-সভাপতি মো. মনির হোসেন, গাজীপুর মহানগর বিএনপির প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক জি. এস. মনির এবং ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ফিরোজা আক্তারকে প্রাথমিক সদস্যসহ বিএনপির সকল স্তর থেকে বহিষ্কার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং দলীয় সিদ্ধান্ত অনুসারে তাদের প্রাথমিক সদস্য পদ পুনরুদ্ধার করা হয়েছে।
