ক্রীড়া ডেস্ক: ৪ ওভারে ৩৬ এর পর পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছিল শ্রীলঙ্কা। এর পর ১৪ ওভার পর্যন্ত রানের চাকা আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু পরের দুই ওভারে ৩১ আর ১৮তম ওভারে ১৮ রান হজম করতে হয়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৮ রান।
বিলাসী লিভারপুলের পাঁচে পাঁচ বিলাসী লিভারপুলের পাঁচে পাঁচ
আবুধাবিতে গ্রুপ পর্বের ম্যাচে আগে ব্যাটিং করে হারতে হয়েছিল বাংলাদেশকে। নতুন ভেন্যু দুবাইয়ের প্রথম ম্যাচ, তাই বাড়তি সতর্কতার থেকে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। এবার রান তাড়ায় লঙ্কানদের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।
বাংলাদেশের সেরা বোলিং নৈপুণ্য মোস্তাফিজুর রহমানের। ১৯ রানে নেন ৩ উইকেট। শেখ মেহেদি জোড়া শিকার ধরেন ২৫ রান দিয়ে। লঙ্কানদের সেরা ব্যাটার দাসুন শানাকা। ৬ ছক্কা ও ৩ চারে ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। কুশল মেন্ডিস করেন ৩৪ রান।
