মুক্তদেশ ডেস্ক:
আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এই তথ্য জানিয়েছেন।
আজ ১ আগস্ট থেকে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী জ্বালানি তেলের বিক্রয়মূল্য হচ্ছে- ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১২২টাকা, পেট্রোল প্রতি লিটার ১১৮টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩০শে জুলাই এক অফিস আদেশের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করেছে বলে জানানো হয়।
Previous Article১০১ বছর বয়সেও যেভাবে সুস্থ আছেন তুরস্কের আয়শে উগুর
Related Posts
Add A Comment
