মা হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও মেয়ে সুস্থ রয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
গতকাল ইনস্টাগ্রামে মা-বাবা হওয়ার খবর জানিয়ে যৌথভাবে বিবৃতি দিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা। তাতে লিখেছেন, ‘আশীর্বাদ হিসেবে আমরা একটি কন্যাসন্তান পেয়েছি। আমাদের হৃদয় এখন পরিপূর্ণ। আজীবনের জন্য জীবন বদলে গেল।’
Add A Comment
