প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং তথ্যটি নিশ্চিত করেছে।
গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সময়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছিলেন কাজী হাবিবুল আউয়াল। তিনি পদত্যাগ করার পর ওই পদে নিয়োগ পান এ এম এম নাসির উদ্দীন। প্রধান উপদেষ্টার সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। বাসস
Add A Comment
