আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
মঙ্গলবার (২৪ জুন) হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে এ সাক্ষাতে তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
তুরস্কের যোগাযোগ অধিদফতরের এক বিবৃতি অনুসারে, প্রেসিডেন্ট এরদোয়ন ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় হওয়া’ ইসরাইল-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং স্থায়ী শান্তি, গাজা সংকটের অবসান এবং ইউক্রেন নিয়ে সংলাপের আহ্বান জানান।
সাক্ষাতে এরদোয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার শক্তিশালী সম্ভাবনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সম্পর্ক উন্নত করলে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করতে পারে।
Add A Comment
