ডেস্ক রিপোর্ট: ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নিরাপত্তা সংকটে রয়েছে উভয় দেশের নাগরিকরা। এই অবস্থায় ইরানে ৬৬ বাংলাদেশি শিক্ষার্থী নিরাপদে আছেন বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম।
শনিবার (১৪ জুন) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। কনসুলার ওয়ালিদ ইসলাম লিখেছেন, “বিভিন্ন গ্রুপে যারা ইরানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাদের জন্য বলছি যে, আমাদের ছাত্র-ছাত্রীরা তেহরানে পাঁচজন, কারাজে একজন, গোরগানে আটজন, কোমে ৫০ জন (কিছু কমেছে বর্তমানে), একজন ইসফহানে এবং একজন মাত্র মাসাদে লেখাপড়া করছেন। তাদের সবার সঙ্গেই আমার যোগাযোগ হচ্ছে। তারা সবাই ভালো আছেন।”
সেখানে কোন বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করেছেন।
