আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী বিক্ষোভ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এ বিক্ষোভের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। এ পরিস্থিতিতে মাস্ক পরলেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে লিখেছেন, এখনই মাস্ক পরা লোকদের গ্রেপ্তার করুন। তিনি এর আগে বলেছিলেন, এখন থেকে বিক্ষোভে মাস্ক পরা অনুমোদিত হবে না। যদিও এই আদেশ ফেডারেল আইনের আওতায় কতটা বৈধ, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা মুখে মাস্ক পরছেন প্রধানত দুটি কারণে। এর একটি হলো নিজেদের পরিচয় লুকাতে এবং দ্বিতীয়টি হলো কাঁদানে গ্যাস ও বিস্ফোরণের ধোঁয়া থেকে রক্ষা করা। কিন্তু ট্রাম্প মনে করছেন, মাস্কের আড়ালে থেকে বিক্ষোভকারীরা সহিংসতা ছড়াচ্ছে।
