ডেস্ক রিপোর্ট: লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে তিনি বাসা থেকে বের হন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, সকাল সাড়ে ১০ টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ডাঃ জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিবেন।
গেল মে মাসের ৬ তারিখে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে প্রায় ১৮ বছর পর দেশের ফেরেন ডাঃ জুবাইদা রহমান। এসে তিনি বিভিন্ন মানবসেবা কর্মকাণ্ড নিয়ে কাজ করেন।
Add A Comment
