ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ক্রিকেট বোর্ডে এখন ক্রিকেট বাদে সবই হচ্ছে, জনপ্রিয়তা হারাচ্ছে। শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু জাতীয় দলের পারফরম্যান্সেই ভাটা পড়েনি, পুরো বাংলাদেশ ক্রিকেট বিভিন্ন সেক্টরে ক্রান্তিকাল অতিক্রম করছে। বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে, ক্রিকেট নিয়ে কেউ ভাবছেনা। খেলাটির জনপ্রিয়তাও ক্রমশ কমে যাচ্ছে।
তামিম আরও বলেন, ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম পরিকল্পনা থাকা দরকার। বোর্ডের সভাপতি বা অন্যান্য পদ নিয়ে যে বিস্তর আলোচনা-সমালোচনা হয়, এগুলো অনর্থক। আশা প্রকাশ করেন, দায়িত্বে যারা আসবেন তারা দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে ভাববে ও কাজ করবে।
