ক্রীড়া ডেস্ক: লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। জবাবে ৪ বল বাকি থাকতে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
বল হাতে শুরুটা বেশ ভালোই হয় বাংলাদেশের। প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার সাঈম আইয়ূবকে শূন্য রানে ফেরান শেখ মাহেদী। দ্বিতীয় ওভারে ফখর জামানের উইকেট তুলে নেন শরিফুল ইসলাম।
পরে মোহাম্মদ হারিস ও সালমান আঘা ৪৮ রানের জুটি গড়েন। হারিস ফিরে যান ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। আটটি চার ও এক ছক্কায় অধিনায়ক সালমান আঘা ৩৪ বলে ৫৬ রান করেন।
Add A Comment
