ডেস্ক রিপোর্ট: এ বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৯টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। হজের সার্বিক তথ্য জানাতে হজ হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪২ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু হয়েছে।
Add A Comment
