মুক্তদেশ ডেস্ক: আদাবরে সন্ত্রাসী হামলায় বিএনপিনেতা মো. আবুর বাশার (৪৫) নিহত হয়েছেন। এ ছাড়া একই ঘটনায় মো: সাদ্দাম (৩৫) নামে আহত হয়েছেন একজন।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবদা হাউজিং চার রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার জের ধরে মজনুসহ ৮/১০ জন তাদের দুইজনকে কুপিয়ে আহত করেন।
গুরতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করার হয়। এই হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) এ চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় মারা যান বাশার।
নিহতের ভাই সবুজ বলেন, নিহত বাশার প্রাইভেটকার চালক। টাউন হল এলাকার জনৈক রনির গাড়ি চালাত সে। আদাবর থানার ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছিল বাশার।
জানা গেছে, নিহত বাশার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গফুরের ছেলে। বর্তমানে আদাবর বি-ব্লক, ১ নম্বর রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। বাশার এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।
নিহতের ভাই বলেন, যতোটুকু শুনেছি, ‘সে একটি বিচারে গিয়েছিল। সেখানে খেলা নিয়ে গন্ডগোল হয়েছিল। মিমাংসা করে ফেরার পথে ৮/১০ জন তাদের ওপর হামলা করে কুপিয়ে আহত করে।’
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
