খেলা ডেস্ক: প্রথমার্ধে পিছিয়ে পড়া ব্রাজিল ৫৬ মিনিটে কাসেমিরোর হেড থেকে করা গোলে সমতায় ফিরল।এর মিনিট দুয়েক আগে গোললাইন থেকে বল ভেতরে ফেরত পাঠিয়েছিলেন জিওন সুজুকি।
গোলের দেখা অবশেষে পেল ব্রাজিল। গ্যাব্রিয়েলের ক্রসে হেড করে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। দুই মিনিট পর এগিয়ে যাবার চমৎকার সুযোগ পেয়েছিল ব্রাজিল, ভিনিসিয়ুস জুনিয়র রক্ষণের প্রহরীকে নাটমেগ করে সুজুকিকেও ফাঁকি দিয়ে শট নিয়েছিলেন, কিন্তু বল লাগে পোস্টে।
প্রথমার্ধে বিশ্বকাপে হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে নকআউট রাউন্ডের ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়েছে ব্রাজিল।২৯ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেছেন কাইশু সানো।
ম্যাচের শুরু থেকে বলের দখল পুরোপুরি ছিল ব্রাজিলের দখলে। অন্যদিকে, ডিফেন্সিভ খেলতে থাকে জাপান। ৩ মিনিটে ব্রাজিল আক্রমণের সুযোগ পায়। বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে যায়।
পাঁচ মিনিটে ওপর দিয়ে বল বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের সামনে বল পড়ার আগেই জাপানি গোলকিপার সুজুকি সামনে এগিয়ে এসে দুই হাত দিয়ে পাঞ্চ করে বল ক্লিয়ার করেন।
গোল হজমের আগে পুরো ম্যাচজুড়েই বলের দখল, আক্রমণ আর সুযোগ তৈরিতে আধিপত্য ছিল ব্রাজিলের। তবে একের পর এক আক্রমণেও জিয়ন সুজুকির দুর্দান্ত গোলকিপিং এবং জাপানের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ভাঙতে পারেনি সেলেসাওরা।
