মুক্তদেশ ডেস্ক: গাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলতে পৌঁছে গেল ব্রাজিল।যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচে আজ সোমবার রাতে এশিয়ান পরাশক্তি জাপানের মুখোমুখি হয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয়।

ব্রাজিলের জয়ের ভূমিকায় ছিল কাসেমিরো ও মার্তিনেল্লির। ২৯ মিনিটে কাইশু সানোর গোলে জাপান এগিয়ে গেলেও কাসেমিরোর ৫৬ মিনিটের গোলে সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচটা যখন অতিরিক্ত ৩০ মিনিটের দিকে যাচ্ছিল, তখনই জ্বলে ওঠেন বদলী নামা মার্তিনেল্লি। গিমারেসের স্কয়ার পাসে তার প্লেসিং পোস্টে চুমু খেয়ে পোস্টে জড়ালে শেষ হয়ে যায় জাপানের প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বপ্ন।
রোমাঞ্চকর জয়ে ব্রাজিল এখন নকআউট পর্বের পরের ধাপে। ৫ জুলাই নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ জানা যাবে আগামীকাল। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচের বিজয়ীরা খেলবে ব্রাজিলের বিপক্ষে।

হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে নকআউট রাউন্ডের ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়েছে ব্রাজিল।২৯ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেছেন কাইশু সানো। ম্যাচের শুরু থেকে বলের দখল পুরোপুরি ছিল ব্রাজিলের দখলে। অন্যদিকে, ডিফেন্সিভ খেলতে থাকে জাপান। ৩ মিনিটে ব্রাজিল আক্রমণের সুযোগ পায়। বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে যায়।
পাঁচ মিনিটে ওপর দিয়ে বল বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের সামনে বল পড়ার আগেই জাপানি গোলকিপার সুজুকি সামনে এগিয়ে এসে দুই হাত দিয়ে পাঞ্চ করে বল ক্লিয়ার করেন।
গোল হজমের আগে পুরো ম্যাচজুড়েই বলের দখল, আক্রমণ আর সুযোগ তৈরিতে আধিপত্য ছিল ব্রাজিলের। তবে একের পর এক আক্রমণেও জিয়ন সুজুকির দুর্দান্ত গোলকিপিং এবং জাপানের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ভাঙতে পারেনি সেলেসাওরা।
