মুক্তদেশ ডেস্ক:কে বলবে বয়স তাঁর ৩৮। আর কদিন পরই পা দেবেন ৩৯–এ। কে বলবে সদ্য এক চোট কাটিয়ে উঠেছেন তিনি। দেখে কিছুই বোঝার উপায় নেই। লিওনেল মেসি এখনো আর্জেন্টিনার মধ্যমণি হয়ে আছেন, থাকবেনও। টানা ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা কি দারুণভাবেই না করছেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক গোল করে আর্জেন্টিনাকেও এগিয়ে রেখেছেন ৪–০ গোলে।আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।অবিশ্বাস্য! হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’
বিস্তারিত আসছে…
