খেলা ডেস্ক: ফিফা বিশ্বকাপের ম্যাচে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। তিন গোল করে হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন অধিনায়ক। ৭০তম মিনিটে হ্যাটট্রিক গোলটি করেন তিনি।
ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। গোলরক্ষক লুকা জিদান সহজ একটি শট সামলাতে ব্যর্থ হলে ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৫-তে নিয়ে যান মেসি, যা তাকে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও–এর সমতুল্য স্থানে নিয়ে গেছে।
এর আগে ম্যাচের ৫৫তম মিনিটে পরিবর্তন আনে আর্জেন্টিনা। মাঠ ছাড়েন লাউতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, তাদের জায়গায় নামেন হুলিয়ান আলভারেজ ও নিকো গনসালেজ।
অন্যদিকে, ৬৪তম মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন করে আলজেরিয়া। বুদাউই, মুসা ও গুইরির পরিবর্তে মাঠে নামেন আওয়ার, মাহরেজ ও আমৌরা।
৬৬তম মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন মেসি। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন লুকা জিদান।
২০২৬ ফিফা বিশ্বকাপ
আর্জেন্টিনা
বিশ্বকাপ
