আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে এক ঘণ্টায় ছয় দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছে ইরান। ঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরাইলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালায়। আল জাজিরা বলছে, ইরান এক ঘণ্টার মধ্যে ইসরাইলজুড়ে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে বিরশেবার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
Add A Comment
