আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার রাতে ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যা তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য ইহুদি রাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টা। অভিযানের লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন: “ইরানের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের আগাম হামলার পর, অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র এবং এর বেসামরিক জনগণের উপর একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সম্ভাবনা রয়েছে।”
