সারমিন জাহান: ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের আমেজ এখনো না কাটলেও বেসরকারি অফিসের ছুটি শেষ হয়েছে। বাধ্য হয়ে রাজধানীতে ফিরছে মানুষ। সরকারি হিসেব অনুযায়ী ঈদের ছুটি চলবে আরো তিনদিন। তবে এখনো কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে।
বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনালে গেলে দেখা যায়, ঈদ উদযাপন করতে আজও কেউ কেউ বাড়ি ফিরছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। তবে জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন অনেকেই। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।
