আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগের পর পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভাসাল্লামস্রাইন ওয়ুন-এরদেন। তার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েক দিনের গণবিক্ষোভের পর এ আস্থা ভোট হলো।
সোমবার (৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে জনমনে হতাশা তুঙ্গে উঠেছে, যার ফলে রাজধানী উলানবাটোরে ক্রমাগত বিক্ষোভ দেখা দেয়।
ওয়ুন-এরদেনের ছেলের জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টি ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা গণবিক্ষোভ উসকে দিয়েছিল। সংসদে গোপন ভোটের ফলাফল ঘোষণার পর ওয়ুন-এরদেন বলেন, ‘মহামারি, যুদ্ধ এবং শুল্কসহ বিভিন্ন কঠিন সময়ে আমার দেশ এবং জনগণের সেবা করা সম্মানের বিষয়।’
Add A Comment
