চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জন বাংলা ভাষাভাষীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৩ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে বিএসএফ।
তবে পুশইন করা নাগরিকদের নাম-পরিচয় জানা যায়নি।
পুশইনের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে তার বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তে পুশইন করে বিএসএফ। পরে বিজিবির সদস্যরা তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুশইন হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
Add A Comment
